ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা। প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

টেকনাফ সরকারি কলেজে অধ্যক্ষ শামসুল আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ সরকারি কলেজে অবসর গ্রহণ উপলক্ষে সাবেক অধ্যক্ষ মোঃ শামসুল আলম-এর সম্মানে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ মাঠে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে টেকনাফ সরকারি কলেজের পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মঈন উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রফিক উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তাছমিনা আখতার, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারুক আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আসাদুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক জিয়াউল হক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আবু তাহের, প্রভাষক রাবিয়া বেগম, বাংলা বিভাগের প্রভাষক সিরাজুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের প্রভাষক বেলাল উদ্দীন ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হাসিনা বেগমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন। তিনি বলেন,

> “অধ্যক্ষ শামসুল আলম ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ, সৎ ও অনুকরণীয় মানুষ। তাঁর কর্মনিষ্ঠা ও নেতৃত্বে কলেজের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ফারিয়েল সামিহা। তিনি বিদায়ী অধ্যক্ষের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন,

“তিনি ছিলেন শিক্ষার্থীবান্ধব ও মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। তাঁর প্রজ্ঞা ও ধৈর্য আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

আবেগঘন কণ্ঠে বিদায়ী অধ্যক্ষ মোঃ শামসুল আলম বলেন,“এই কলেজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সহকর্মী, ছাত্রছাত্রী ও এলাকার মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।”

শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁর কর্মজীবনের অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

টেকনাফ সরকারি কলেজে অধ্যক্ষ শামসুল আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫