ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে অপহৃত নারী উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত এক নারীকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় মানব পাচার ও ধর্ষণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) টেকনাফ পৌরসভার ঈদগাঁ মাঠ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) ও সদর ব্যাটালিয়নের যৌথ দল তাদের আটক করে।

র‌্যাব জানায়, ভিকটিম তাহেরা ইয়াসমিন (ছদ্মনাম) গত ২৯ অক্টোবর রাতে প্রেমিক ইয়াছিন আরাফাতের সঙ্গে দেখা করতে বেরিয়ে অপহৃত হন। টেকনাফ সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়ায় টমটম আটকিয়ে রেজাউল করিম, এবাদুল হক, মো. রশিদ ও মো. সাইফুল ইসলাম তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে টেকনাফ পৌরসভার কুলালপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের সহায়তায় ওই নারীকে আটকে রেখে ৩০ অক্টোবর রাতে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

এরপর চক্রটি ভিকটিমকে বিক্রির উদ্দেশ্যে টমটম চালক আব্দুল গফুরের কাছে হস্তান্তর করে। গফুর তাকে নিজ বাড়িতে আটকে রাখে এবং পরে রোহিঙ্গা শবে কদরের কাছে বিক্রি করে দেয়। র‌্যাব সূত্রে জানা যায়, ১ নভেম্বর রাতে শবে কদর ভিকটিমকে কক্সবাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শবে কদর পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে রেজাউল করিম (২৮), এবাদুল হক (২৯) ও আব্দুল গফুর (৩৬)কে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, অপহরণ ও ধর্ষণ মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে অপহৃত নারী উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫