ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যশোরে নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে টেকনাফ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

আমি আপনাদের দাউদার হয়ে সবার অন্তরে থাকতে চাই -দাউদার মাহমুদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, মামলা খেয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান পেট্রোল পাম্পে দুইবার হামলা হয়েছে, আগুন দিয়ে। আমার বাস ভাঙচুর করা হয়েছে। তবুও দল ছাড়িনি, কারো সঙ্গে আপোষ করিনি।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে প্রায় ২০ হাজার জনতার বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কোর্টমাঠের জনসভায় যোগদান করেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেন, ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। সামনে আবারো ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। হাতে ধানের শীষ থাকবে, না হয় অন্তরে ধানের শীষ থাকবে। যদি দলের মনোনয়ন নাও পাই, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো।

দাউদার মাহমুদ বলেন, একটি নেতার জন্য একটি ধানের শীষ যথেষ্ট নয়, একটি নেতার জন্য এমপি হওয়া যথেষ্ট নয়। আপনাদের মতো লাখো মানুষের ভালোবাসা যথেষ্ট। আমি আপনাদের ভালোবাসার দাউদার মাহমুদ হয়ে আপনাদের অন্তরে থাকতে চাই।

বিএনপির এ নেতা আরও বলেন, সারের জন্য আমার কোনো কৃষককে আন্দোলন করে মরতে হবে না। সিংড়ার ১২টি ইউনিয়নে ১২জন ডিলার রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রয়োজনে ৭২জন ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক কৃষক যেন তাদের অধিকার পায়। সারের জন্য কোন কৃষককে দুচিন্তা করতে হবে না।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুল’র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আমি আপনাদের দাউদার হয়ে সবার অন্তরে থাকতে চাই -দাউদার মাহমুদ

আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫