ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন সন্ত্রাসী শনাক্ত: সাদিক কায়েমের দাবি নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে উল্লেখ  সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মৎস্যজীবী দলের দোয়া- বিশেষ মোনাজাত বিজেপি প্রার্থীর পরাজয়ের পর টঙ্কে সড়কবাতি অপসারণের ঘটনা ঢাবি কর্মচারী ককটেল বিস্ফোরণে গুরুতর আহত সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে

ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী বিমানটি সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। এছাড়া গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন, বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে এই সফরে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং ভুটানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা

ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫