ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ যশোরের শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন যশোরে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮ টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি:বাজার মনিটরিং জোরদারের দাবিতে সোচ্চার উপজেলা ছাত্রদল ও সাধারণ জনগণ জেলা প্রশাসক এর সাথে নবনির্বাচিত এমপি’দের সৌজন্য সাক্ষাৎ এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে কৃতজ্ঞতা প্রকাশ নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত ৯টার দিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে টহলদল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি কালো ব্যাগ ফেলে নদীপথে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী মোড়কে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত সুরক্ষা ও মাদক দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১২:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬