ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ যশোরের শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন যশোরে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮ টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি:বাজার মনিটরিং জোরদারের দাবিতে সোচ্চার উপজেলা ছাত্রদল ও সাধারণ জনগণ জেলা প্রশাসক এর সাথে নবনির্বাচিত এমপি’দের সৌজন্য সাক্ষাৎ এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে কৃতজ্ঞতা প্রকাশ নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট কমাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে স্বেচ্ছাসেবীদের পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, প্রতি বছরের মতো এবারও উদ্যোগ নেওয়া হয়েছে—পুরো রমজান মাসে যানজটমুক্ত সুন্দর একটি নারায়ণগঞ্জ উপহার দিতে। সেই লক্ষ্যেই সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে ১৫০ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন।

স্বেচ্ছাসেবকরা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—এই তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ পুরো ট্রাফিক নিয়ন্ত্রণে নেবে। আশা করছি, রমজানে মানুষের মধ্যে যে শৃঙ্খলা তৈরি হবে, সেটি সারা বছর বজায় থাকবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন সকলের সমন্বয়ে কাজ করছে। রমজানসহ সারা বছর ট্রাফিক ব্যবস্থার উন্নতি দেখতে পাবেন নগরবাসী। অবৈধ স্ট্যান্ড, পার্কিং ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক সোহেল আক্তার সোহান, আহমেদুর রহমান তনু প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ

আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬