ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ যশোরের শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন যশোরে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮ টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি:বাজার মনিটরিং জোরদারের দাবিতে সোচ্চার উপজেলা ছাত্রদল ও সাধারণ জনগণ জেলা প্রশাসক এর সাথে নবনির্বাচিত এমপি’দের সৌজন্য সাক্ষাৎ এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে কৃতজ্ঞতা প্রকাশ নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

জেলা প্রশাসক এর সাথে নবনির্বাচিত এমপি’দের সৌজন্য সাক্ষাৎ এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আমন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত এমপিরা। প্রথমেই সকালে আসেন নারায়ণগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আলামিন, তারপর আসেন নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান।তারপর আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ও অভিনন্দন জানান। পাশাপাশি আগামীর দিনগুলোতে জেলার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয় এবং নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয় সবাই।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন,

সাক্ষাতে অ্যাডভোকেট আবুল কালাম এমপির সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনসহ বিএনপি ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
এডভোকেট আলামিনের সাথে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলমসহ প্রমুখ নেতাকর্মী।এবং আজারুল ইসলাম মান্নানের সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানার নারায়ণগঞ্জ ৩ আসনের বিভিন্ন নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান দিপু ও দুই আসনের আজাদ উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কাজের কারণে আসতে পারে নাই। পরবর্তীতে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে বলে জানা গেছে।এই সময় নবনির্বাচিত এমপিরা জেলা প্রশাসককে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান সুষ্ঠ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

জেলা প্রশাসক এর সাথে নবনির্বাচিত এমপি’দের সৌজন্য সাক্ষাৎ এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬