ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ যশোরের শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন যশোরে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮ টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি:বাজার মনিটরিং জোরদারের দাবিতে সোচ্চার উপজেলা ছাত্রদল ও সাধারণ জনগণ জেলা প্রশাসক এর সাথে নবনির্বাচিত এমপি’দের সৌজন্য সাক্ষাৎ এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে কৃতজ্ঞতা প্রকাশ নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে ‘সোর্স বাবু’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় র‌্যাব-১১ সিপিএসসি’র একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেনগান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে সংস্থাটি জনগণের আস্থা অর্জন করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত সজীব ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় নিজেকে কখনো র‌্যাব বা পুলিশের সোর্স, আবার কখনো ডিবি কিংবা র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। তার নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল। তারা ব্যবসায়ীদের র‌্যাব বা পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায় করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো।

এছাড়া,বিভিন্ন র‌্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃত সজীব ভূঁইয়া জালকুড়ি এলাকার দুলাল ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:৫২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬