ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গো-কার্টটি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় রিজওয়ান রশীদসহ উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন। সেখানে নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন রিজওয়ান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহভরে নতুন এই যানটি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে তিনি নিজেই গো-কার্টটির স্টিয়ারিং ধরেন এবং সেটি চালিয়ে দেখেন। দেশের প্রধানমন্ত্রী তার বানানো গাড়ি চালাচ্ছেন; এমন দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েন তরুণ রিজওয়ান রশিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বানানো গাড়িটি নিজে চালাবেন, এটি তিনি ভাবতেই পারেননি। এই ঘটনা তাকে ভবিষ্যতে আরও বড় কিছু করতে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

রিজওয়ান রশিদ জানান, তিনি নিজের তৈরি এই গো-কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে এসেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিজওয়ান রশিদের এই গো-কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নিতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আজ নিজের উদ্ভাবন নিয়ে হাজির হন রিজওয়ান। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে এই গাড়ি তৈরির নেপথ্যের গল্প শোনান।

রিজওয়ান রশিদের বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। মূলত বাবার অনুপ্রেরণাতেই প্রযুক্তির এই পথে তার যাত্রা শুরু। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে ভিন্ন কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান। পরিবারের পক্ষ থেকে তাকে মোটরসাইকেল কিনে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তার আগ্রহ ছিল চার চাকার গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় নিজেই একটি গো-কার্ট তৈরির চ্যালেঞ্জ নেন তিনি।

গাড়িটি চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রিজওয়ান রশিদের মেধা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। তিনি আশ্বাস দেন, এ ধরনের দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকার সব সময় পাশে থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬