ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি  সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন-ছুরি-চাপাতিসহ ৭ জন গ্রেফতার উখিয়ার ৫০ হাজার ইয়াবা ও সিএনজি উদ্ধার,পাচারকারী পলাতক টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের তরুণী ইয়াবাসহ আটক সিংড়ায় সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে যুবক গুলিবিদ্ধ বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ‘অ্যাক্সেস’ (ACCESS) প্রকল্প সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত ঐক্যবদ্ধ হলে দাবি আদায় সম্ভব: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিশ্বজিৎ চন্দ্র সরকার এর বার্তা টেকনাফে ১৬ এপিবিএনের সাইবার সাফল্য ২২টি হারানো মোবাইল ও বিকাশ অর্থ উদ্ধার

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের তরুণী ইয়াবাসহ আটক

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণীকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় ভোরে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহিদা বেগম (২০) নামের এক তরুণীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জাহিদা বেগমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টেকনাফ থেকে কক্সবাজারগামী সড়কে সাধারণ মানুষকে বিভিন্ন চেকপোস্টে কঠোর তল্লাশির মুখে পড়তে হলেও কিছু ক্ষেত্রে মাদক পাচারকারীরা নানা কৌশলে ফাঁকফোকর ব্যবহার করে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের তরুণী ইয়াবাসহ আটক

আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬