ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে এমপি মান্নানের নির্দেশে ৪নম্বর ওয়ার্ডে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা মাধবপুরে মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতে ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

আলোকিত কাগজ ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জনের মধ্যে ছিল হামের উপসর্গ।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জন।

গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৪ হাজার ৯০ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হওয়ার পর ৫০ জন এবং হামের উপসর্গ নিয়ে ২৪৪ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি হাম আক্রান্ত ঢাকা বিভাগে এখন পর্যন্ত ১৮ হাজার ৩৩৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৬৩৭ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬