ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ যশোরে তাপপ্রবাহ অব্যহত সর্বোচ্চ তাপমাত্রা চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১১ আসামি গ্রেফতার আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সভাপতি মনিরুজ্জামান সরকার, সাধারণসম্পাদক শফিক কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা টেকনাফে পুলিশ পরিচয়ে হোছেন আলী অপহরণের অভিযোগ  রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি:
কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত কাব্যকথা’র ‘নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৬’ অনুষ্ঠানে সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দক্ষ সংগঠক সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।শনিবার, ১৬ মে বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কবি মহিউদ্দিন আকবর স্মরণে আলোচনা, কবিতা-ছড়া-পুঁথিপাঠ, স্মারকের পাঠ উন্মোচন এবং নারায়ণগঞ্জ সাহিত্য, সংস্কৃতি ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবার বাংলাদেশ থেকে মাত্র ১০ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় কাব্য কথা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।উক্ত অনুষ্ঠানটি কাব্যকথার প্রধান উপদেষ্টা কবি আরিফ মঈনউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও সংগঠক জালালউদ্দিন নলুয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক শাওন আজগর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার এস এ শামীম, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক এবং ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের চেয়ারম্যান শাহানা জামান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক হীরা, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব কবি সাব্বির আহমেদ সেন্টু, ধন্যবাদ জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু। অনুষ্ঠানের উপস্থাপনা করেন কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি জালাল খান ইউসুফী।দক্ষ সংগঠকের সম্মাননা স্মারক পেয়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনে দক্ষ সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়ে আমি অভিভূত। নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও কাজ করে যাব। কাব্যকথা সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। এই সম্মাননা স্মারক আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”তিনি আরও বলেন, “তরুণ লেখক-সংগঠকদের উৎসাহিত করে নারায়ণগঞ্জকে সাহিত্যের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলাই এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই মিলে কাজ করলে এই নারায়ণগঞ্জের সাহিত্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আপডেট সময় : ১১:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬