ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ যশোরে তাপপ্রবাহ অব্যহত সর্বোচ্চ তাপমাত্রা চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১১ আসামি গ্রেফতার আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সভাপতি মনিরুজ্জামান সরকার, সাধারণসম্পাদক শফিক কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা টেকনাফে পুলিশ পরিচয়ে হোছেন আলী অপহরণের অভিযোগ  রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন।সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সদস্যরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজার জেলা প্রেসক্লাব জেলার সংবাদকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে জেলার ১০টি উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের সংগঠিত করে তাদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হয়েছে।সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, “কক্সবাজার জেলা প্রেসক্লাব একটি সুসংগঠিত ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। ক্লাবকে ঘিরে জেলা কিংবা উপজেলা পর্যায়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সংগঠনের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, “আমাদের প্রেসক্লাব একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম, যেখানে ডিসিপ্লিন ও শৃঙ্খলা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মেনে চলা হয়। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”সভায় আরও জানানো হয়, জেলা প্রেসক্লাব সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যকর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এসময় আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে ৫০ জন নবীন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মশালায় আধুনিক সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম, ভিডিও রিপোর্টিং, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন সংবাদ পরিবেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়।সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত সভা আয়োজন এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার প্রতিনিধি এবং সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬