ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী নতুন রূপে বড় পর্দায় ফিরেছে ‘সুপারগার্ল’ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির সুদ না কমলে বিনিয়োগ বাড়বে না নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ নকআউটে আর্জেন্টিনা-স্পেনের দেখা হতে পারে যেভাবে সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা  যশোর সীমান্তে প্রায় দুই কোটি ২৩ লাখ টাকার ১৩ টি স্বর্ণের বারসহ আটক-০১

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৯৮০ বার পড়া হয়েছে

রিপন মাহমুদ আকাশ:-সভাপতি হাজী সুমন ইসলাম জিতু, সাধারণ সম্পাদক পুনরায় আহাম্মদ আলী সজীব নারায়ণগঞ্জ প্রতিনিধি: বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে “ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ” বন্ধুদের সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদের নির্বাচনে ২৪টি স্কুলের ৪৪ জন প্রতিনিধির প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে সভাপতি পদে হাজী সুমন ইসলাম জিতু ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আহাম্মদ আলী সজীব ৩১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।নবনির্বাচিত সভাপতি হাজী সুমন ইসলাম জিতু বলেন, “বন্ধুত্বের এই সংগঠনকে আরও মানবিক, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত আহাম্মদ আলী সজীব বলেন, “বন্ধুদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সংগঠনের উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং ব্যাচের সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”বিগত কমিটির সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। নতুন নেতৃত্ব সকল বন্ধুদের সঙ্গে নিয়ে মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি আশাবাদী।”সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ১২:৪২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬