ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক যে সমাজে শিশুরা নিরাপদ নয়, সে সমাজ অভিশপ্ত : ওবায়দুর রহমান মৃধা উখিয়ায় ৬৪ বিজিবির ৫ অভিযানে ১ লাখ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার ধর্ষণচেষ্টার শিকার শিশুকে দেখতে হাসপাতালে ডিসি জাহিদুল, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, ভ্রমণ খাতে ব্যাপক ধস যশোরে শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার সুগন্ধা সৈকতে কোস্ট গার্ডের অভিযান: ইয়াবাসহ আটক ২ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান পটিয়ার ডুবাই প্রবাসী’র বিকাশে টাকা পাঠানো নামে ৪ লাখ টাকার প্রতারনা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ। গভীর সমুদ্রে ভাসমান বোট উদ্ধার, প্রাণে বাঁচলেন ১৪ জেলে

যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:-

ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, মৃত গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন, কীর্তিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত এবং সন্দেহভাজন হিসেবে মল্লিকপুরের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবু হুরাইরা মিম (২৪) কীর্তিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের ছোট ভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হয়। এছাড়া বাদী, সাক্ষী ও গোপন সংবাদের তথ্য যাচাই-বাছাই করে মামলার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রাথমিক তদন্তে নিহত মিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের পূর্ব বিরোধের তথ্য পাওয়া গেছে। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক

যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক

আপডেট সময় : ১১:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬