ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১) কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা অস্ট্রেলিয়ার আদালতে ইলন মাস্কের এক্সকে জরিমানা বহাল গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ যশোর ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।

২১ মে, ২০২৬ খ্রি. তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পূর্বাচল রাজস্ব সার্কেল, কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিস, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ, কায়েতপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় ও ৩৩ নং পূর্বগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারী দপ্তরসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারী দপ্তরগুলোর সেবাদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং জনগণ যাতে দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পেতে পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি ফাইল নিষ্পত্তির গতি বাড়ানো, সেবাগ্রহীতাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং দপ্তরগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও জেলা প্রশাসক রূপগঞ্জ উপজেলায় আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পশুর হাটের নিরাপত্তা, সড়কে চাঁদাবাজি ও যানজট রোধ, মাদক ও কিশোর গ্যাং দমনসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সেবার মানোন্নয়নে কোনো অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার।”

এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১)

রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির

আপডেট সময় : ০৬:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬