ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ডের বহুরূপী সাত্তারের ভূমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে ৫০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর রামগড়ে সিএনজি ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া আদায় ও অসদাচরণের অভিযোগ বরুড়া প্রেসক্লাব নির্বাচনে জনি সভাপতি ও ইলিয়াছ সাধারণ সম্পাদক নির্বাচিত যশোর বেনাপোল – শার্শা  চাহিদা বাড়ছে তালশাঁসের ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ উখিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড রোদ ও তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তারের উদ্যোগে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ঠান্ডা পানীয়, ওরস্যালাইন ও খাবার বিতরণ করে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৪ জুন দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বুবলী যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তীব্র গরমে স্বস্তি পেয়ে সাধারণ মানুষ বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঠান্ডা পানি হাতে পেয়ে একজন অটোরিকশাচালক বলেন, এত রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টের এবং কিছুক্ষণ পর পরই গলা শুকিয়ে যায়। ঠান্ডা পানি খেয়ে প্রাণটা জুড়ালো।

দায়িত্বরত এক ট্রাফিক সদস্য বলেন, রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয়। পানির তৃষ্ণায় কষ্ট পাই। বুবলী যুব কল্যাণ সংস্থার দেওয়া ঠান্ডা পানি, খাবার ও ওরস্যালাইন পেয়ে খুব উপকার হলো। এই মানবিক কাজের জন্য আমরা কৃতজ্ঞ।

বুবলী যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির এর আহ্বানে সাড়া দিয়ে আমরা মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। তীব্র গরমে যারা রাস্তায় কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তার বলেন, জীবিকার তাগিদে মানুষকে এই প্রখর রোদে বের হতে হচ্ছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক পুলিশ ভাইদের কষ্ট আমরা দেখছি। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা। আমরা চাই, এই রৌদ্রের তাপদাহ ও প্রখরতায় সবাই যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াক।

সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। এ সময় বুবলী যুব কল্যাণ সংস্থার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ

আপডেট সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬