ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন তাজুল ইসলাম মিয়াজী বরুড়ায় বিস্কুট খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা, মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার নরসিংদীর পুলিশ সুপার লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত । প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।তারই ধারাবাহিকতায় রবিবার (৭ জুন) এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার পরিছন্নতা অভিযান করা হচ্ছে।

ড্রেন পরিষ্কার পরিছন্নতা অভিযান উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও এডিস মশার বংশবিস্তার রোধে আগেভাগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং মশার প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির স্যারের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার করা হচ্ছে এবং হবে। একইসঙ্গে স্থানীয় জনগণকে ড্রেনে ময়লা না ফেলার জন্য সচেতন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬