ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে আরাকান আর্মির গুলিতে আহত রোহিঙ্গা, বিজিবির সহায়তায় হাসপাতালে ভর্তি বিচারহীনতার আড়ালে আর কত নিষ্পাপ শৈশব কাঁদবে? বরুড়ায় ৬ বছরের শিশু ধর্ষনকারী হারুন কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন । কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ ফরিদপুরে অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কাল গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী’র বিজিসি ট্রাস্টে অপারেশন: দোয়া প্রার্থনা

বিচারহীনতার আড়ালে আর কত নিষ্পাপ শৈশব কাঁদবে?

নিজস্ব প্রতিবেদক
‎একটি ৬ বছরের শিশু। যে বয়সে হাতে থাকার কথা খেলার পুতুল, মুখে থাকার কথা খিলখিল হাসি! সেই বয়সে তাকে সইতে হলো এক পৈশাচিক, অবর্ণনীয় নির্যাতন। গত ২ জুন কুমিল্লার বরুড়া উপজেলার ১৪ নং লক্ষীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বড় কালিকাপুর গ্রামে যে ঘটনাটি ঘটেছে, তা শুধু একটি শিশুর ওপর নির্যাতন নয়, তা আমাদের পুরো সমাজের বিবেকের ওপর এক মরণাঘাত।
‎ঘটনার পর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় মামলাও করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই নেক্কারজনক ও লোমহর্ষক ঘটনার পর ৪ দিনের বেশি সময় পার হয়ে গেছে, অথচ প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। নরপশু ধর্ষক এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আর হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে এক নিষ্পাপ কোমলমতি শিশু।
‎‎একটি স্বাধীন ও সভ্য দেশে অপরাধ ঘটার পর ৪ দিন পেরিয়ে গেলেও অপরাধী গ্রেপ্তার না হওয়াটা কিসের ইঙ্গিত দেয়? এই নিষ্ক্রিয়তা কি অপরাধীদের আরও দুঃসাহসী করে তুলছে না?
‎‎প্রশাসনের এই রহস্যজনক নীরবতা ও গাফিলতির বিরুদ্ধে আজ সাধারণ মানুষ আর ঘরে বসে থাকতে পারছে না। ক্ষুব্ধ এলাকাবাসী আজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।
‎‎আজ বিকাল ৩ ঘটিকায় নলুয়া চাঁদপুর বাজারের পূর্ব দিকে, হাসপাতালের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল ও মানববন্ধন হয়েছে।
‎‎এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়, এই আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়। এই আন্দোলন আমাদের মা-বোনদের সুরক্ষার, আমাদের সন্তানদের বাঁচানোর আন্দোলন। আজ যদি আমরা চুপ করে থাকি, তবে মনে রাখবেন, আগামীকালের শিকার হতে পারে আপনার বা আমার পরিবারের কোনো প্রিয় মুখ।
‎আমরা আর কোনো আশ্বাস চাই না, কোনো টালবাহানা শুনতে চাই না। আমাদের দাবি একটাই, অবিলম্বে সেই নরপশু ধর্ষককে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে আরাকান আর্মির গুলিতে আহত রোহিঙ্গা, বিজিবির সহায়তায় হাসপাতালে ভর্তি

বিচারহীনতার আড়ালে আর কত নিষ্পাপ শৈশব কাঁদবে?

আপডেট সময় : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬