মোঃ আমিনুল ইসলামঃ শনিবার (১৩ জুন) সকালে বরুড়া উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম স্বপন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দীন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম মাধ্যম। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যা করার আহ্বান জানান তারা।
প্রতিনিধির নাম 


















