ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা জলাবদ্ধতা নিরসনে বরুড়ায় চান্দিনা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির টানা অভিযানে ইয়াবা, মদ ও সার জব্দ; আটক ৪ নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: টেকনাফের শীলখালী চেকপোস্টে বিজিবির বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা নারকোটিক্স ডগ ‘হেক্টর’-এর সহায়তায় তল্লাশি চালান। একপর্যায়ে গাড়িটির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মো. ইউনুছ (৪৫) এবং ছোট হাবিবপাড়া এলাকার মো. সালামত উল্লাহকে (২৬) আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ অর্থ ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদকের সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে কক্সবাজার-ঢাকা বাস থেকে ইয়াবা উদ্ধার চালক আটক

টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

আপডেট সময় : ১১:৩১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬