ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার মেরামত সম্পন্ন, স্বাভাবিক হয়েছে সব স্বাস্থ্যসেবা জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলা ও গাঁজা উদ্ধার আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত দুদকের দায়ের করা মামলায় দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী – ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা

মোঃ আমিনুল ইসলামঃকুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার গত দুইদিন ধরে বিকল হয়ে থাকায় হাসপাতালের স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে হাসপাতালের কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে জরুরি ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে বিদ্যুৎ সংকটের কারণে এক্স-রে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের বিদ্যুৎ লাইনের কারিগরি ত্রুটির কারণে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এ ধরনের জটিল ত্রুটি স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হওয়ায় বিষয়টি দ্রুত সরকারি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান জানান, সমস্যার বিষয়ে বিদ্যুৎ বিভাগকে অবহিত করার পর তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। আজ সকালে বিদ্যুৎ বিভাগের কারিগরি দল হাসপাতাল প্রাঙ্গণে এসে মেরামত কাজ শুরু করেছে।

জনগণের স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ায় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত মেরামত কাজ সম্পন্ন হলে হাসপাতালের সকল সেবা স্বাভাবিকভাবে চালু হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা

আপডেট সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬