ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী !

বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : কারো হাতে গাদা ফুলের মালা, কারো হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। সড়কের দু’পাশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা যায় অসংখ্য নেতা কর্মীকে ।

বুধবার সকালে সিলেট নগরীর চৌকিদিখি এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মত সিলেট বিভাগ সফরে আসলেন তারেক রহমান। সিলেট আসার পর দলীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

সরেজমিন দেখা যায়, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে চৌকিদেখি এলাকা হয়ে সবুজ চাবাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা। চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরাও।

চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়াও সিলেট নগরের আরও তিনটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।

সিলেট থেকে ফেন্সুগঞ্জ হয়ে রাজনগর সড়কের দুপাশে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী।

পরবর্তীতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান করেন। জনসভায় প্রধানমন্ত্রী ৫০ জন চা শ্রমিকের ঘর নির্মানের জন্য দুই লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন এবং উক্ত সময়ই তিনজনকে ২লক্ষ টাকার চেক প্রদান এবং তিনি উল্লেখ করেন বাকী পরিবারের বরাদ্দকৃত টাকা প্রশাসনের মাধ্যমে দেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান

আপডেট সময় : ০১:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬