ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে বিজিবির অভিযানে ফেনসিডিল, চোলাই মদ ও সিএনজি উদ্ধার; আটক ১ উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে  প্রশংসিত  ডিসি জাহিদ রামগড়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আটক করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর নরসিংদীর শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান শার্শা উপজেলায় কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

রামগড়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম,রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় এক মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির (১৩) ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী ওমর আলী (৪৫)-     পিতা হারেজ আলী,কে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শুক্রবার (২৬ জুন) দুপুরে মেয়েটি তার নানাবাড়ির রান্নাঘরে একা রান্নার কাজ করছিল। এ সময় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী ওমর আলী রান্নাঘরে প্রবেশ করে প্রথমে তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এবং টানাহেঁচড়ার একপর্যায়ে ভুক্তভোগীর পরনের কাপড় ছিঁড়ে যায়। মেয়েটির চিৎকারে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর আত্মীয় মইন জানান, অভিযুক্তের মেয়ে ভুক্তভোগীর সহপাঠী। ঘটনার সময় ভুক্তভোগীর নানি পাশের জলাশয়ে মাছ ধরছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সুযোগে মেয়েটিকে একা পেয়ে অভিযুক্ত এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগীর মামা বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে শনিবার সন্ধায় আটক করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ

রামগড়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আটক

আপডেট সময় : ০৯:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬