ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে বিজিবির অভিযানে ফেনসিডিল, চোলাই মদ ও সিএনজি উদ্ধার; আটক ১ উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে  প্রশংসিত  ডিসি জাহিদ রামগড়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আটক করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর নরসিংদীর শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান শার্শা উপজেলায় কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

টেকনাফে বিজিবির অভিযানে ফেনসিডিল, চোলাই মদ ও সিএনজি উদ্ধার; আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে ৮৪ বোতল ফেনসিডিল, ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ফেনসিডিল বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিজিবির পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সী-বীচ বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে বিশেষ যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মো. হারুন অর রশিদ (২৭)-কে আটক করা হয়েছে। পরে তাকে উদ্ধার হওয়া ফেনসিডিলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

একই দিন সন্ধ্যায় সী-বীচ বিওপির কচ্ছপিয়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে কক্সবাজার থেকে টেকনাফমুখী একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দেয় বিজিবি। তবে চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির ধাওয়া খেয়ে মিঠাপানিরছড়া এলাকায় সিএনজিটি ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও সিএনজির আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া চোলাই মদ বিধি মোতাবেক ধ্বংস করা হবে এবং জব্দ করা সিএনজির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ

টেকনাফে বিজিবির অভিযানে ফেনসিডিল, চোলাই মদ ও সিএনজি উদ্ধার; আটক ১

আপডেট সময় : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬