ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে বিজিবির অভিযানে ফেনসিডিল, চোলাই মদ ও সিএনজি উদ্ধার; আটক ১ উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে  প্রশংসিত  ডিসি জাহিদ রামগড়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আটক করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর নরসিংদীর শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান শার্শা উপজেলায় কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরে মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

রোববার (২৮ জুন) সকাল পৌনে ৮ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাশিমপুরের আহার পল্লী রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

তিনি লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। নিহতের স্বজনরা জানান, সেলিম রেজা যশোর শহরে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। রোববার সকালে পালসার ব্যান্ডের মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে তিনি বাস চাপায় মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাশিমপুর এলাকার আহার পল্লী রেস্টুরেন্টের সামনের সড়কে প্রথমে আলমসাধু গাড়িতে থাকা বস্তায় ধাক্কা লাগলে সেলিম রেজা মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন সামনে থেকে আসা একটি ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে। তিনি। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান স্কুল শিক্ষক সেলিম রেজা।

ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, পিকআপের ধাক্কায় পড়ে গিয়ে বাসচাপায় সেলিম রেজা নামে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘাতকবাস ও পিকআপ পালিয়ে গেছে। বারোবাজার হাইওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ

স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ

আপডেট সময় : ০১:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬