ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণধোলাই বরগুনার বিষখালি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ট্রাম্পের প্রেস সচিব হওয়ার প্রস্তাব ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ

বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর আকস্মিক বেনাপোল বন্দর পরিদর্শন, জলাবদ্ধতাসহ নানা উন্নয়নের আশ্বাস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী রাজীব আহসান। বুধবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই বন্দরে এসে তিনি কার্গো ভেহিকেল টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, পণ্য স্ক্যানিং কার্যক্রম ও বিভিন্ন পণ্যাগার ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী বন্দরের অবকাঠামো, আমদানি-রপ্তানি পণ্যের ওঠানামা, পণ্য খালাসের প্রক্রিয়া ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব আহসান বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে বেনাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বন্দরের বাণিজ্যিক সুবিধা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রী জানান, বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রমে শৃঙ্খলা ও গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বন্দরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শুরু করা হবে। বৃষ্টির পানি জমে পণ্য পরিবহন ও স্বাভাবিক কার্যক্রমে যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সেবা কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানো যা যা প্রয়োজন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমীন, সিঅ্যান্ডএফ এজেন্টদের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন এবং ৯২৫ নম্বর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা মন্ত্রীকে বন্দরের কার্যক্রম, অবকাঠামো ও চলমান উন্নয়নকাজ সম্পর্কে অবহিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান

বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর আকস্মিক বেনাপোল বন্দর পরিদর্শন, জলাবদ্ধতাসহ নানা উন্নয়নের আশ্বাস

আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬