ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীতাকুণ্ডে বিশেষ কর্মসূচির পর এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু নেই: ডিসি জাহিদ বরুড়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলল, ঘাতক স্বামী গ্রেফতার সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য শিবপুরে ঝড়ে চোখের জল বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  মিয়ানমারে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশের পর হাসপাতালে ভর্তি হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক টেকনাফের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: Climate Resilient Campus Initiative-এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১ম ও ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্তমান সরকার তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত আন্তরিক। মাশরুম চাষ একটি লাভজনক, পুষ্টিকর ও জলবায়ু সহনশীল উদ্যোগ। অল্প পুঁজি ও অল্প জায়গায় এটি চাষ করে বেকার যুবক ও নারীরা স্বাবলম্বী হতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতা অর্জিত হয়েছে, তা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি উদ্যোগের বিকল্প নেই। জেলা প্রশাসন সবসময় নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, আমরা চাই প্রশিক্ষণ শুধু সনদের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হোক। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষিত উদ্যোক্তাদের সব ধরনের কারিগরি সহযোগিতা ও বাজারজাতকরণে সহায়তা করা হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একটি দক্ষ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬