ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

গামারুয়া তুষি ব্রিকস ফিল্ডে ভালোবাসার এক নতুন ইতিহাস রচনা করলেন মালিক আবু তাহের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

‎মোঃ আমিনুল ইসলাম: শুক্রবার ৬-নভেম্বর সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের গামারুয়ায় অবস্থিত তুষি ব্রিকস ফিল্ডে ভালোবাসার এক নতুন ইতিহাস রচনা করলেন মালিক আবু তাহের।
‎
ব্রিকস ফিল্ড শ্রমিক যুগলের প্রেমের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে দুই তরুণ-তরুণীকে বিয়ের বন্ধনে আবদ্ধ করলেন সমাজসেবক আবু তাহের।
‎
‎মানবিকতা, ভালোবাসা আর সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরুড়া পৌরসভা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোঃ আবু তাহের।
তাঁর নিজস্ব অর্থায়ন ও সহযোগিতায় মেসার্স তুষি ব্রিকস ফিল্ডে সম্পন্ন হয়েছে মো. আরিফ ও আঞ্জুমা বেগমের বিয়ের আয়োজন।
‎
‎পাত্র মো. আরিফ ও পাত্রী আঞ্জুমা বেগম—দুজনেরই বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ এলাকার লালপুর-সাচনার বাজার অঞ্চলে। দীর্ঘদিনের ভালোবাসা ও পারস্পরিক পছন্দের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে তাঁদের নতুন জীবনের পথচলা শুরু করার সুযোগ করে দেন আবু তাহের।
‎
‎জানা যায়, দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবেসে আসছিলেন এই যুগল। তাদের ভালোবাসার সম্পর্ককে সম্মান জানিয়ে বিয়ের আয়োজনের দায়িত্ব নেন মেসার্স তুষি ব্রিকসের মালিক আবু তাহের। তার এই উদ্যোগ শুধু একটি বিয়ের আয়োজন নয়, বরং মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গামারুয়া গ্রামের মেম্বার গাজী ওয়াহেদ আলী,তুষি ব্রিকসের অপর মালিক আবুল বাসার, ফিল্ড ম্যানাজার মোঃ আনোয়ার হোসেন, কাজী কাজল মিয়া,
মোঃ শহিদুল ইসলাম খোকন সহস এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎সমাজে যখন অনেক ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখন আবু তাহেরের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দুটি মানুষের নতুন জীবন শুরুর পথে সহায়তা করে তিনি মানবিকতার এক সুন্দর বার্তা দিয়েছেন।
‎
‎একটি বিয়ে, দুটি মানুষের নতুন স্বপ্ন আর একজন মানুষের মানবিক উদ্যোগ—সব মিলিয়ে তুষি ব্রিকস ফিল্ডের এই আয়োজন হয়ে থাকল ভালোবাসা ও মানবিকতার এক স্মরণীয় গল্প।
‎
‎নবদম্পতি মো. আরিফ ও আঞ্জুমা বেগমের দাম্পত্য জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা সবার। ‎বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন মাওনা মোহাম্মদ সাদ্দাম হোসেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

গামারুয়া তুষি ব্রিকস ফিল্ডে ভালোবাসার এক নতুন ইতিহাস রচনা করলেন মালিক আবু তাহের

আপডেট সময় : ১২:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬