প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, স্বাধীনতা অর্জন একটি ঐতিহাসিক গৌরব, তবে সেই গৌরবকে সমুন্নত রেখে স্বাধীনতাকে অর্থবহ করে তোলা প্রতিটি প্রজন্মের দায়িত্ব।
তিনি ১৯৭১ সালের যুদ্ধকে স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালের ৫ আগস্টকে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার সময় হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ণয়ের দিন।
তারেক রহমান বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব এবং তাৎপর্য প্রাসঙ্গিক থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষী, যতবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ততবারই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
প্রতিনিধির নাম 




















