ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান বরিশালে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, চাঁদা দাবির অভিযোগ স্বপ্নের প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ, টেকসই উন্নয়নের উদ্যোগ তুলে ধরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবক বিএনপির রাজনীতির দাবি করেছেন তুরস্কে গাছের স্থান পরিবর্তনের ভিডিও নিয়ে আলোচনা যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ এইচএসসি ফলাফল বিপর্যয়: শিক্ষাব্যবস্থার অন্তর্নিহিত সংকট, দায়বদ্ধতা ও উত্তরণের পথ রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের প্রথম ম্যাচে বড় হার

সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের কাজে ফিরলেও ২০ কারখানায় ছুটি ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের — সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধের দাবিতে কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর রবিবার (০৮ নভেম্বর) পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চললেও কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ১০টার দিকে ছুটি ঘোষণার পর শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, “কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছিলেন। এ কারণে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে চারটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে অবস্থান করছেন।” আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ প্লাটুন বিজিবি এবং পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন সাভার উপজেলা প্রশাসন।

দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, “বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কিছু কারখানার শ্রমিকেরা কাজ না করে ভেতরে বসে থাকায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।”

তিনি আরও বলেন, “কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নেন। তবে সার্বিক পরিস্থিতি আপাতত ভালো। আগামী ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়টিতে এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, “সাভার শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকেরা কাজে ফিরেছেন। তবে বেতন পরিশোধের ক্ষেত্রে আগামী ১০ তারিখ পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “বিষয়টি প্রশাসন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কারখানার মালিকদের নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।” ইউএনও আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান

সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের কাজে ফিরলেও ২০ কারখানায় ছুটি ঘোষণা

আপডেট সময় : ০৪:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬