ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন,নরসিংদী: নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর মুনসেফেরচর পূর্বপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র গুলি সহ তাদেরকে গ্রাফতার করতে সক্ষম হন।পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়ার দিকনির্দেশনায় এসআই কাইয়ূম ও এসআই জামান মোস্তফার নেতৃত্বে শিবপুর মডেল থানার অভিজ্ঞ পুলিশ এর একটি দল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

পুলিশের কাছে তথ্য ছিল, মুনসেফেরচর পূর্বপাড়ার সাকিল গাজীর বসতবাড়িতে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী চক্র গোপন বৈঠকে চলমান রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কাজী শিপন (২৪), মোঃ জাহিদ (৩৪) ও সজিব মিয়া (২৬) নামে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন । এ সময় উক্ত সন্ত্রাসী চক্রের ৫ থেকে ৬ জন সদস্য পালিয়ে যায়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি রামদা, একটি হাসুয়া,একটি চাইনিজ কুড়াল এবং রেজিস্ট্রেশন বিহীন একটি পুরোনো পালসার এএস ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে মামলার নং ১০ তারিখ ৮/১১/২৬ ইং। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন,আমার থানা এরিয়ায় কোন প্রকার অপরাধী থাকতে পারবে না আমি যে কোন ভাবে হোক তাদেরকে আইনের আওতায় আনবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের

নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ

আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬