ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে শার্শা উপজেলায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল অরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় মেহেদী হাসান রিফাত ১৯ নামে মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড় নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ডাবলু শার্শার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে ও আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিফাত বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের

যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১

আপডেট সময় : ০৯:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬