ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’ টেকনাফের শাহপরীর দ্বীপমুখী সড়ক: প্রকৃতির অপরূপ আয়োজন কিশোর গ্যাং ও মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি বক্তা আব্দুল হাই উত্তরা এলাকায় নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের নৌবাহিনীর দিনাজপুরে সীমান্তে মাদক কারবারি আটক সোনার দাম কমলো ১০ হাজার টাকা, নতুন দাম কার্যকর আজ থেকে হামজাকে নিয়ে চিন্তিত নন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট পুরান ঢাকায় পৈতৃক বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার নাহিদ রানা: দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন বাংলাদেশের পেসার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ ডেস্ক: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে দুই শীর্ষ নেতার মধ্যে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন।

এছাড়া সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী আনতালিয়া এক্সিবিশন সেন্টারে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের (কপ৩১) বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন।

স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকরা তাকে স্বাগত জানান।

উদ্বোধনী অধিবেশনের আগে প্রধানমন্ত্রী লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনাও করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬