ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, নাগরিকদের ভোগান্তি তিন কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ কিশোরগঞ্জের ডাকাত হযরত আলী গ্রেপ্তার, ১৭ মামলার আসামি সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’ মুক্তির প্রস্তুতি নাহিদ ইসলামের প্রশ্ন: এমপির বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলার অবনতি হয়নি? ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার হামলার দাবি, কিয়েভে আবাসিক ভবনে আঘাত হামে মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়িয়েছে সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায়: প্রধানমন্ত্রী

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের বরাদ্দ জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে বণ্টন করা হবে। এ ছাড়া, করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করতে শিগগিরই বগুড়া সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বগুড়ার উন্নয়ন ঘাটতি পূরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়ায় পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। সকাল ১০টায় করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী এবং দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না এবং জেলার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়া সফর করতে পারেন। এ সফরে তিনি করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন। তিনি বলেন, উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।

দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করতে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে এটি পুনঃপ্রতিষ্ঠা করেন এবং এর কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। পরবর্তীতে এ আইন বাতিল করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এসব নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, গত ২০ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই হয়েছে, তা কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। তারেক রহমানের সরকার সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায়।

রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সংগঠন নিয়ে কথা বলা কিংবা সংবাদ প্রকাশ করাও উচিত নয়। তিনি মন্তব্য করেন, তারা নাশকতার চেষ্টা চালাচ্ছে এবং ফ্যাসিবাদের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের সবাই একমত হয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট পাওয়ার অধিকারী হতে পারেন না। তাঁর বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়ন হবেই।

দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান বক্তা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া প্রকাশনা অব্যাহত রেখেছে। তিনি বলেন, বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই এবং সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অন্যদিকে, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে নিজের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করেন আতিকুর রহমান রুমন। তিনি বলেন, দৈনিক আজ ও আগামীকালের সম্পাদক ডা. জাহিদ কামালের উৎসাহে একজন আর্টিস্ট হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে সাংবাদিকতা তাঁর নেশায় পরিণত হয়। তিনি বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা পান আমান উল্লাহ খান, যাহেদুর রহমান যাদু, খন্দকার আব্দুর রহীম হিরু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু ও ইকবাল মোর্শেদ রিপন।

আজীবন সম্মাননা পান ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, নাগরিকদের ভোগান্তি

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আপডেট সময় : ০৪:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬