ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ইউসুফের, ইউপি সদস্য আটক যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক-২ টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ ২০২৫-২০২৬ অর্থবছরে যশোরে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১২৯ রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় জেবর মল্লিকের চাষের জমির পাশে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে খালেদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার নারীর দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করেন অভিযানসংশ্লিষ্ট সদস্যরা।

গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।

গ্রেপ্তার নারীকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬