ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা সিলেটে সাবেক এমপির গোপন সভায় ১৩ জন গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ: নরকিয়ার অনুপস্থিতি ও নতুন চ্যালেঞ্জ চন্দনাইশে লাইসেন্সবিহীন চালকদের জরিমানা, সড়ক পরিস্থিতি উদ্বেগজনক বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ যশোরে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার জাপানগামী বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশনা সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের উপযুক্ত সময়: স্পিকার সিদ্ধিরগঞ্জে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে ব্যাংকের আইনি নোটিস

বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো — বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ করেছে। এই পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত সততা এবং আর্থিক অবস্থার যাচাই করা হবে।

১২ নভেম্বর, বৃহস্পতিবার, বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ফৌজদারি অপরাধে দণ্ডিত, অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত হওয়া ব্যক্তিরা এসব পদে নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

এছাড়া, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘনের দায়ে দণ্ডিত, ঋণখেলাপি বা আদালত ঘোষিত দেউলিয়া ব্যক্তিরাও এসব পদে নিয়োগ পাবেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগপ্রত্যাশীর স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্ক থাকলেও তিনি অযোগ্য বিবেচিত হবেন।

যেসব আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি, সেসব প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। ঋণ বা বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার কম হলে অভিজ্ঞতা থাকতে হবে অন্তত আট বছর।

সিএফও পদে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, এমবিএম কিংবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ও চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদে নিয়োগের জন্য তথ্যপ্রযুক্তি খাতে অন্তত আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে পাঁচ বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞানে উচ্চতর পেশাগত ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। কোম্পানি সচিব পদে নিয়োগ পেতে আর্থিক প্রতিষ্ঠানে অন্তত আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বোর্ড সেক্রেটারিয়েট বা কমপ্লায়েন্স বিভাগে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে।

এ পদে আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রির পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করতে হবে। তবে নিয়োগ বা পদায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা

বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা

আপডেট সময় : ১০:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬