ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা ছাত্রদলের শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী যশোর আদালতে ৯ মাসে ৮০০ মামলার রায়, ২৬ জনের যাবজ্জীবন মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ১,৭৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার সাফে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগে মামলা

ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস পালিত হলো ১৪ নভেম্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস পালিত — আজ ১৪ নভেম্বর, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ভূরুঙ্গামারী। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ স্বাধীনতা অর্জনের প্রায় এক মাস আগে এই অঞ্চলটি মুক্ত হয়েছিল। স্থানীয় ইতিহাস অনুযায়ী, এখানে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

১৯৭১ সালের ১৩ নভেম্বর রাতভর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। ত্রিমুখী আক্রমণের মুখে ভোর হওয়ার আগেই তারা ভূরুঙ্গামারী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে তারা পাশের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান নেয়।

মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অধীন সাহেবগঞ্জ সাব-সেক্টরের পরিকল্পনা অনুযায়ী, ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পশ্চিম, উত্তর ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ নেতৃত্বে প্রবল আক্রমণ শুরু হয়।

১৩ নভেম্বর মিত্রবাহিনীর কামান, মর্টারসহ ভারী অস্ত্র থেকে পাকিস্তানি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। একই সঙ্গে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। এর আগের দিন থেকেই মিত্রবাহিনীর বিমান হামলা শুরু হয়েছিল।

রাতভর যুদ্ধের পর ভোর হওয়ার আগেই পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ বন্ধ হয়ে যায়। ১৪ নভেম্বর সকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে পৌঁছান। সেখানে উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা।

স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, এ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত এবং ৩০ থেকে ৪০ জন আটক হন। মুক্ত ভূরুঙ্গামারীতে প্রবেশের পর মুক্তিযোদ্ধারা সিওর বাসভবনের (বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন) দোতলায় তালাবদ্ধ অবস্থায় কয়েকজন নির্যাতিত নারীকে উদ্ধার করেন। তাদের মধ্যে অনেকে পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

প্রতি বছর ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতায় ভূরুঙ্গামারী প্রেস ক্লাব দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি, পদক বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের স্মারক হয়ে থাকা ভূরুঙ্গামারীর এই দিনটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাস জানার অনুপ্রেরণা জোগায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত

ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস পালিত হলো ১৪ নভেম্বর

আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬