ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

জননিরাপত্তায় গোপালগঞ্জ-গাজীপুরসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জননিরাপত্তায় গোপালগঞ্জ গাজীপুরসহ ৮ — দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবেন তারা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

জননিরাপত্তায় গোপালগঞ্জ-গাজীপুরসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১০:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬