ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ — সাতক্ষীরায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন ঘটেছে। শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, ভ্যান ও রিকশাচালক, শিক্ষার্থী এবং কৃষকরা। অসময়ের এই বৃষ্টির ফলে পাকা আমন ধান কাটা এবং সরিষার আবাদ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে সৃষ্ট স্যাঁতসেঁতে আবহাওয়ায় বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়তে পারে।

সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে বৃষ্টি হওয়ায় শ্রমজীবী মানুষের স্বাভাবিক আয়-রোজগারে ভাটা পড়েছে। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও পর্যাপ্ত যাত্রী ও কাজ না পেয়ে দুর্ভোগে পড়েছেন ভ্যান-রিকশাচালক ও দিনমজুররা। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতেও বিঘ্ন ঘটেছে, ফলে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

অকাল বৃষ্টির কারণে কৃষি খাতে সবচেয়ে বেশি শঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা জানিয়েছেন, পাকা আমন ধান কাটতে বিলম্ব হচ্ছে এবং জমিতে পানি জমে যাওয়ার কারণে সরিষার চারার ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির প্রথম দিনেই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করা সম্ভব নয়।

কলারোয়া উপজেলার কৃষক গোলাম রসুল বলেন, "ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। জমিতে পানি জমে গেলে পাকা ধান ও সরিষার চারার ক্ষতি হতে পারে। বৃষ্টি না থামা পর্যন্ত মাঠে নামাও যাচ্ছে না।"

সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার ভ্যানচালক গোপাল দাশ জানান, "সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাস্তায় যাত্রী কম। কাজও মিলছে না। সারাদিন বৃষ্টিতে ভিজে ভ্যান চালিয়ে কিংবা কাজের সন্ধানে ঘুরেও যে আয় হচ্ছে, তাতে সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।"

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, "একদিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। আগামীকালও বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুই দিন পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।"

তিনি আরও বলেন, "দেরিতে রোপণ করা আমন ধান এখনও অনেক জমিতে কাটা হয়নি। বৃষ্টির কারণে ধান কাটতে দেরি হবে এবং পরিপক্ব হতেও কিছুটা সময় লাগবে। তবে ঝড় না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। ঝড় হলে ধানগাছ নুয়ে পড়তে পারে, এতে বীজের মান ও ধানের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।"

সরিষার বিষয়ে তিনি বলেন, "যেসব জমিতে ১৫ থেকে ২০ দিন আগে সরিষা লাগানো হয়েছে, সেসব জমিতে চারা গজিয়েছে। সেখানে ৩৬ ঘণ্টা বা তার বেশি সময় পানি জমে থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জমিতে নালা কেটে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।"

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে এদিন ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি ঝড়ের প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। তিনি জানান, তিন নম্বর সতর্কসংকেত আর বাড়বে না এবং শুক্রবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও এখনই শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা নেই। তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

এদিকে, অসময়ের বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের শুরুতে হঠাৎ বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশের বেশি হওয়ায় পরিবেশে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়েছে। চিকিৎসকদের মতে, দিন ও রাতের তাপমাত্রার ওঠানামা শরীরের স্বাভাবিক প্রতিরোধব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে পারে। এতে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকি বাড়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আপডেট সময় : ১২:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬