ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ গোপালগঞ্জে মিছিলের পর গ্রামে আতঙ্ক, গভীর রাতে অনেকে এলাকা ছাড়লেন দেশে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু, এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক আজ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া ও আওয়ামী লীগ নেতা মনির গ্রেপ্তার বিমানবন্দরে গ্রেফতার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিকাগোতে খালেদা জিয়ার নামে — যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।

সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান।

শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এ নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।

নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার জনপ্রিয়তা বিশেষভাবে বিবেচনা করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়।

২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

আপডেট সময় : ১২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬