ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের আন্তরিকতার অভাব: হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা, আলোচনায় ১৪ প্রকল্প প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার : শিক্ষামন্ত্রী দাগনভূঞায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন থানার ওসি, অডিও ফাঁস ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধি: মাহ্দী আমিনের ঘোষণা কুমিল্লায় পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক আহত

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষায় ফেল করা — ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ঘোষণা করা হয়েছে। তবে, উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও যারা ফেল করেছেন, তাদের সবাই এ সুযোগ পাবেন না। কেবল আগে থেকেই সম্পূরক পরীক্ষার জন্য আবেদন করা শিক্ষার্থীরাই আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নিতে পারবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে যারা উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও কৃতকার্য হয়নি, তারা আবার সম্পূরক পরীক্ষায় বসতে পারবে।’

অধ্যাপক আক্তারুজ্জামান আরও জানান, ‘শুধুমাত্র তারাই বসবে, যারা সম্পূরক পরীক্ষার জন্য পূর্বেই আবেদন করেছেন। কেউ যদি আবেদন না করে থাকে তার পরীক্ষায় বসার সুযোগ আর নেই।’

এছাড়া, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তরপত্র পুনর্মূল্যায়নে পাস করেছেন, তাদের আর সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এবারই প্রথম সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আয়োজন করা হচ্ছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের শেষ সময় ছিল ১৯ নভেম্বর।

এদিকে, সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

পুনর্মূল্যায়নের ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী। পাশাপাশি ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ

আপডেট সময় : ০৩:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬