ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস  সিংড়ায় পানির সঙ্কট দূর করতে যুবদল নেতার টিউবওয়েল স্থাপন সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের

নতুন মামলায় আনিসুল-সালমানসহ ছয় জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন।

গ্রেফতার দেখানো অপর তিন আসামি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।

আজ বুধবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেফতার দেখানো মামলাগুলোর মধ্যে রাসেল মিয়া হত্যা মামলায় আনিসুল, সালমান ও পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় ইমরান হাসান হত্যা মামলায়। মেহেদী হাসান পান্থ হত্যা মামলায় কামরুল ইসলামকে ও যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে স্টিলের দোকানের কর্মচারী রাসেল মিয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে

নতুন মামলায় আনিসুল-সালমানসহ ছয় জন গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫