ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি: ছাত্রদল নেতা আউয়াল বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না: নুরুল হক নুর বিদ্যুৎমন্ত্রী টুকুর মন্তব্য: আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো কালি, দেয়ালে পোস্টার

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের ঘরে তুলেছে আর্সেনাল। কোচ মিকেল আর্তেতার দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তবে ফরাসি ক্লাব পিএসজির টানা দ্বিতীয় শিরোপা জয়ের কারণে গানারদের সেই ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। তবে এবার আরও বড় লক্ষ্য নিয়ে নতুন মৌসুমের দল গঠনে নেমেছেন গানার বস আর্তেতা। দীর্ঘদিন ধরে চলা দলবদলের নানামুখী জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ব্রুনো গুইমারেসকে নিজেদের ক্লাবে ভিড়াতে সমর্থ হয়েছে আর্সেনাল।

ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস বলছে, ৭৫ মিলিয়ন পাউন্ডে (৯৯.৫ মিলিয়ন ডলার) ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার আর্সেনালের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন। এর আগে প্রাথমিক প্রস্তাবে রাজি হননি গুইমারেস। তবে লন্ডনের ক্লাবটির প্রতি তারও আগ্রহ ছিল। নিউক্যাসলকে পুনরায় দেওয়া প্রস্তাবের পর গুইমারেসকে নিয়ে উভয়পক্ষ এক বিন্দুতে মিলেছে।

এদিকে, দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, আর্সেনালের সঙ্গে আসন্ন ৪ বছরের চুক্তি স্বাক্ষরের আগে মেডিক্যাল প্রক্রিয়া সম্পন্ন করেছেন ব্রুনো গুইমারেস। ইতোমধ্যে কোচ আর্তেতা তার সঙ্গে কথা বলেছেন। তাকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চ অনুভবের কথা বলছিলেন এবং এরপরই গানারদের স্কোয়াডে যুক্ত হচ্ছেন গুইমারেস। ৭৫ মিলিয়ন পাউন্ডের এই আনুষ্ঠানিক দলবদলের ঘোষণা আসবে শিগগিরই।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গুইমারেস আগেই নিউক্যাসলকে জানিয়েছিলেন যে, উপযুক্ত প্রস্তাব পেলে তিনি আর্সেনালে যোগ দিতে চান। আবার নিউক্যাসলও তাদের অধিনায়ককে দলে ধরে রাখতে আগ্রহী ছিল। সেন্ট জেমস পার্কে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি আছে এবং চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোরও সুযোগ ছিল। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ তারকায় পরিণত হন গুইমারেস।

ইংলিশ ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৯৫টি ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন এবং ২০২৫ সালে লিগ কাপ জয়ে দলকে নেতৃত্ব দিয়ে ঘরোয়া শিরোপা জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সহায়তা করেছেন। আর্সেনাল যখন প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন গুইমারেসের অন্তর্ভুক্তি আর্তেতার মিডফিল্ডে আরও দক্ষতা ও অভিজ্ঞতা যোগ করবে।

এই ব্রাজিলিয়ান তারকা ২০২৬ বিশ্বকাপে নিজ দেশের হয়ে খেলেছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। এদিকে, অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো টোনালির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ম্যানেজার এডি হাওয়ের বিদায়ের পর গুইমারেসের দলবদল নিউক্যাসলের জন্য আরও একটি বড় ধাক্কা হয়ে আসতে যাচ্ছে!

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

আপডেট সময় : ১২:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬