ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

এশিয়া কাপের সুপার ফোরে যেতে বাংলাদেশের চূড়ান্ত সমীকরণ যেমন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। যা হলে বাংলাদেশি ক্রিকেটভক্তরা টুর্নামেন্টের সুপার ফোরে ওঠা নিয়ে একটু বেশি আশা করার সুযোগ পেতেন। শেষ পর্যন্ত তা হয়নি। তবে এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। টাইগারদের সুপার ফোরে ওঠার আগে অবশ্য আছে বেশ কিছু যদি-কিন্তু শর্ত।

বর্তমানে দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা এবং ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। তবে নেট রানরেটে তারা এগিয়ে আছে।

বাংলাদেশের সুপার ফোরে যেতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। একইসঙ্গে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করতে হবে যেন আফগানদের বিপক্ষে জয়ী হয়। তাতে বাংলাদেশ পাবে ৪ পয়েন্ট, শ্রীলঙ্কা ৬ পয়েন্ট এবং আফগানিস্তান ২ পয়েন্টে থেকে বিদায় নেবে।

তবে আফগানদের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন। একমাত্র ভরসা তখন হবে হংকংয়ের অঘটন, যদি তারা শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে নেট রানরেট নির্ধারণ করবে কারা যাবে পরের রাউন্ডে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

এশিয়া কাপের সুপার ফোরে যেতে বাংলাদেশের চূড়ান্ত সমীকরণ যেমন

আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫