ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সিদ্ধিরগঞ্জে অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মাধবপুরে একদোকান থেকে পিকআপ ভর্তি সরকারি চাল পাচারের অভিযোগ,জনতার হাতে আটক! মাধবপুরে যমুনা কোম্পানিতে কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ১ আহত ২

জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘গার্ড অব অনার’ প্রদানের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জেলা প্রশাসনের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্রচলিত রাষ্ট্রীয় প্রটোকল মেনেই এই সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান। সমাবেশস্থলে যাওয়ার আগে তিনি নারায়ণগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনুর খান ও অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনের উপস্থিতিতে পুলিশ সদস্যরা তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

বিরোধী দলীয় এক নেতা দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ায় সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ওঠে। ক্ষমতাসীন দলের সমর্থকদের একাংশ এর সমালোচনা করে প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত আছে কারা ‘গার্ড অব অনার’ পাবেন। বিরোধী দলীয় নেতা মন্ত্রী পদমর্যাদার হিসেবে ডা. শফিকুর রহমান সেই তালিকার অন্তর্ভুক্ত। সে অনুযায়ী তাকে গার্ড অব অনার ও নিরাপত্তা দেওয়া হয়েছে।তাছাড়া তিনি যেই জেলাতে গিয়েছেন সেখানেই তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে বলে জানা যায়।

জেলা প্রশাসন সূত্র থেকে আরও জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতির পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদধারীর ক্ষেত্রে এ প্রটোকল প্রযোজ্য। বিষয়টি সম্পর্কে অনেকে অবগত না থাকায় সমালোচনা হচ্ছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্ব পালন করেছি।

ঘটনাটি ঘিরে বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে যোগ দিলে ‘গার্ড অব অনার’ নিয়ে প্রশ্ন ওঠার কোন সুযোগ নাই। কিন্তু দলীয় কর্মসূচিতে অংশ নিতে আসা বিরোধী দলীয় নেতাকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ দেওয়ায় বিতর্কের জন্ম দিয়েছে।জেলা প্রশাসন রাষ্ট্রীয় প্রোটোকল মেনে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

আপডেট সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬