ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ (১৯ জুন) শুক্রবার বিকাল ৩ টার দিকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. শাহ আলম। তিনি শিশু-কিশোর ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদৌস।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভার্চুয়ালি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ টেলিভিশন-এর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬