ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা। আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধিদলে আরও আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বর্তমান জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষ ‘তত্ত্বাবধায়কের’ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। এ জন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে। দলটির নেতারা সম্প্রতি বলেছেন, কয়েকজন উপদেষ্টা সব সময় প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখে তাকে বিভ্রান্ত করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা

আপডেট সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫