ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪ বছর পরও অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি অধরাই রয়ে গেছে একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা চলতি অর্থবছরের চার মাস বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ পাকিস্তানে শ্রমিকপক্ষের ২২ হাজার, মালিকপক্ষের ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব: মজুরি বোর্ডের আলোচনা মুলতবি যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট ঢাকা দক্ষিণ সিটিতে শুরু হচ্ছে মেয়র কাপ: প্রশাসক আবদুস সালাম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই সনদের ভিত্তিতে এগোনোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী বিমানটি সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। এছাড়া গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন, বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে এই সফরে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং ভুটানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১৪ বছর পরও অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি অধরাই রয়ে গেছে

ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫