ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০

খাগড়াছড়ি–২৯৮ আসনে ভোটার ৪ লাখ ৭৬ হাজার ১১৭ জন

পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনে আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। এ আসনে মোট ৪ লাখ ৭৬ হাজার ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। খাগড়াছড়ি–২৯৮ আসনটি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়। উপজেলাভিত্তিক ভোটার সংখ্যা জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী—রামগড় উপজেলা: ৪১,২৬১ জন ভোটার,পানছড়ি উপজেলা: ৫১,৩০১ জন ভোটার,মানিকছড়ি উপজেলা: ৪৮,১৩৭ জন ভোটার,মাটিরাঙ্গা উপজেলা: ৮২,৭০১ জন ভোটার,গুইমারা উপজেলা: ৩৩,৩৪৭ জন ভোটার,দীঘিনালা উপজেলা: ৮০,৬৪৮ জন ভোটার, মহালছড়ি উপজেলা: ৩৪,১৭৩ জন ভোটার লক্ষ্মীছড়ি উপজেলা: ১৯,৭৯২ জন ভোটার, খাগড়াছড়ি সদর উপজেলা: ৮৪,৭৫৭ জন ভোটার। এ আসনের ভোটারদের মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান, যা নির্বাচনী অংশগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি–২৯৮ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি–২৯৮ আসনে ভোটার ৪ লাখ ৭৬ হাজার ১১৭ জন

আপডেট সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬